• ঢাকা
  • সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে নগদ অর্থ বিতরণ করেছে সাবিলিল্লাহ প্রজেক্ট 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৪ এএম;
বিশ্বনাথে নগদ অর্থ বিতরণ করেছে সাবিলিল্লাহ প্রজেক্ট 
বিশ্বনাথে নগদ অর্থ বিতরণ করেছে সাবিলিল্লাহ প্রজেক্ট 

বিশ্বনাথ প্রতিনিধি: আর্থ-মানবতার সেবায় নিয়োজিত সাবিলিল্লাহ প্রজেক্ট,লালটেক (দরগা বাড়ি) বিশ্বনাথ,সিলেটের উদ্দ্যোগে সেন্ট পিটারস ও আশফোর্ড হাসপাতাল ইউকে'র রেজিস্ট্রার,সমাজসেবক ডা:আতাউর রহমানকে সংবর্ধনা ও সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ব্যাক্তিত্ব আলমাছ আলীর অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-অসহায় সাড়ে চারশত পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।.

 .

২৮শে ফেব্রুয়ারি(শনিবার)বিকেলে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ শাখার টিম প্রধান আজম আলীর সভাপতিত্বে ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্ট পিটারস ও আশফোর্ড হাসপাতাল ইউকে'র রেজিস্ট্রার সমাজসেবক ডা:আতাউর রহমান।.

 .

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় মহাসচিব  মাওলানা একেএম মনোওর আলী। .

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব মজিরুল ইসলাম তকবির মিয়া,আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন,ইসলামী ব্যাংক কামাল বাজার আউলেট শাখার ইনচার্জ আনোয়ার হোসেন,অলংকারি ইউনিয়ন পরিষদের ৭ং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন,অলংকারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়া,অলংকারি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শামিম আহমদ।.

 .

অনুষ্ঠানে ডা:আতাউর রহমান ও আলমাছ আলীর ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন মানবতার সেবায় তাদের এই কাজগুলো যেন আল্লাহপাক কবুল করেন এবং তাদের এই ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।.

 .

এ সময় উপস্থিত ছিলেন,সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ শাখার সদস্য মাশহুদ মিন্টু,ইউসুফ আলী,রাকিব আহমদ,মাসুক আহমদ,আব্দুল মজিদ,মনসুর আলী,খায়রুল আমীন,নুরুল জামান,সুলতান আহমেদ,হোসাইন আহমদ,আহমদ আলী,বুরহান উদ্দিনসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।.

 .

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন প্রজেক্টের সদস্য  মাওলানা হাবিবুর রহমান।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ